মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৬:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিরোধী নেতাকর্মী-কোটা সংস্কার আন্দোলনকারীদের পুলিশ হেফাজতে নিয়ে নির্যাতন করা হচ্ছে: মির্জা ফখরুল

বিরোধী নেতাকর্মী-কোটা সংস্কার আন্দোলনকারীদের পুলিশ হেফাজতে নিয়ে নির্যাতন করা হচ্ছে: মির্জা ফখরুল

বিরোধী নেতাকর্মী এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের পুলিশ হেফাজতে নিয়ে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নেতাকর্মীদের শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে। গতকাল রবিবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। সারা দেশে ৯ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল।


বিএনপি মহাসচিব বলেন, ‘এর মধ্যে সাবেক এমপিসহ জ্যেষ্ঠ অনেক নেতা অসুস্থ হওয়া সত্ত্বেও তাদের নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো পাঁচ থেকে সাত দিন করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন অসীম, সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর বিএনপি নেতা সাইফুল আলম নীরব, রফিকুল আলম মজনু, আমিনুল হকসহ অসংখ্য নেতাকর্মীকে রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতন করে তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে।’ তিনি আরো বলেন, ‘নেতাকর্মীরা আদালতকে নির্যাতনের বিষয় জানানোর পরও রিমান্ড মঞ্জুর করা হচ্ছে। জেলখানার ভেতরেও তাদের নির্মম নির্যাতনের মধ্যে রাখা হয়েছে, যা আইনের পরিপন্থী।