সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৯:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সাকিবের অসাধারন বোলিংয়ে বাংলা টাইগার্সের প্রথম জয়

সাকিবের অসাধারন বোলিংয়ে বাংলা টাইগার্সের প্রথম জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বল হাতে পারফর্ম করতে পারছিলেন না সাকিব আল হাসান।এরপর যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট খেলতে গিয়েও বল হাতে পারফর্ম করতে পারছিলেন না সাকিব। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতেও প্রথম ম্যাচ বল ব্যাট দুটোই ভালো হয়নি বাংলাদেশের সেরা এই অলরাউন্ডারের। তবে দ্বিতীয় ম্যাচে নিজের জাত চেনালেন সাকিব। বাংলা টাইগার্সকে চলতি আসরের প্রথম জয় এনে দিলেন অধিনায়ক সাকিব।

এদিন ভ্যাঙ্কুবার নাইটসের বিপক্ষে ৪ ওভার বোলিং করে মাত্র ১০ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন সাকিব।

ইফতিখার আহমেদের হাফসেঞ্চুরিতে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৫২ রান করে বাংলা টাইগার্স।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩০ রান তুলতে পারে ভ্যাঙ্কুবার।

কিন্তু বল হাতে চমক দেখালেও ব্যাটিংএ মাত্র ২ রান করেছেন বাংলা টাইগার্সের এই অধিনায়ক।