সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৯:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টেস্ট ইতিহাসের তৃতীয় ও ইংল্যান্ডের হয়ে সবচেয়ে দ্রুততম ফিফটির নজির গড়লেন বেন স্টোকস।

টেস্ট ইতিহাসের তৃতীয় ও ইংল্যান্ডের হয়ে সবচেয়ে দ্রুততম  ফিফটির নজির গড়লেন বেন স্টোকস।

রোববার (২৮ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্টোকস মাত্র ২৪ বলে অর্ধশত পূর্ণ করেন।  এর আগে এ রেকর্ডের মালিক ছিলেন সাবেক কাপ্তান ইয়ান বোথাম। ১৯৮১ সালে ভারতের বিপক্ষে ২৮ বলে ফিফটি করেছিলেন তিনি।

১০৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ২০২০ সালের পর এদিন দ্বিতীয় বারের মতো ইনিংস সূচনা করতে নেমেই ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্রুততম ফিফটির নজির গড়লেন বেন স্টোকস। সব মিলিয়ে দ্রুততম ফিফটি ছোঁয়ায় স্টোকসের ওপরে রয়েছেন কেবল দুজন। তারা হলেন- মিসবাহ উল হক (২১ বল) এবং ডেভিড ওয়ার্নার (২৩ বল)। ২৪ বলে ফিফটি ছুঁয়ে জ্যাক ক্যালিসের সঙ্গে যৌথভাবে তালিকার তিনে অবস্থান করছেন স্টোকস।

তবে দারুন ২০২০ সালে ওল্ড ট্রাফোর্ডে যখন সাদা জার্সিতে প্রথমবার ওপেন করতে নেমেছিলেন সে ম্যাচেও ৩৬ বলে ফিফটি করেছিলেন স্টোকস। ইংল্যান্ডের হয়ে ওপেনারদের মধ্যে সেটি ছিল দ্রুততম ফিফটি।