নির্বাচিত সংবাদ — পাতা ৩৮
রুবাবা দৌলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম নারী পরিচালক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিহাসে প্রথমবারের মতো নারী পরিচালক হিসেবে দায়িত্ব নেবেন রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন পেয়ে তিনি এই পদে আসছেন। রুবাবা উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক হিসেবে সুপরিচিত। বর্তমানে তিনি বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন। এর আগে এনএসসির মনোনয়ন পেয়ে বিসিবি...
বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফল আসবে সন্ধ্যায়
স্পোর্টস ডেস্ক:- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে গণনা কার্যক্রম। ধারণা করা হচ্ছে, সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা...
১ কোটি ৩০ লাখ টাকাসহ জনতা ব্যাংকের ম্যানেজার নিখোঁজ
মোহাম্মদ আল মামুন,বিশেষ প্রতিনিধি (পাবনা):- পাবনার ঈশ্বরদীতে জনতা ব্যাংকের পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ (৪৫) ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। রোববার (৫ অক্টোবর) দুপুরে ব্যাংকের নগদ অর্থ নিয়ে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। নিখোঁ...
সাংবাদিক এসএম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:- জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি সাংবাদিক এসএম হায়াত উদ্দিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচার দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নাটোর জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সাংবাদিক সমাজ। গত শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট...
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রাম ডিসিকে স্মারকলিপি প্রদান
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হলেও, অবিরাম বৃষ্টিপাতের কারণে তা বাতিল করে শুধুমাত্র স্মারকলিপি প্রদান কর্মসূচি পাল...
সব দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনে সরকারের প্রতি আইনি নোটিশ
বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশন, হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবিতে সরকারের প্রতি একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৫ অক্টোবর) রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নোটিশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে,...
নজরুল বিশ্ববিদ্যালয়: প্রতিষ্ঠার ১৯ বছরেও নেই ডে কেয়ার সেন্টার; লঙ্ঘন হচ্ছে শ্রম আইন
আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:- প্রতিষ্ঠার ১৯ বছর হলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নেই কোনো ডে কেয়ার সেন্টার। ফলে মা শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের জন্য সৃষ্টি হয়েছে কঠিন পরিস্থিতি। বিশেষজ্ঞদের মতে, এটি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর লঙ্ঘন। বাংলাদেশ শ্রম আইনের ৯৪ ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে ৪...
অনেক উপদেষ্টা সেফ এক্সিটের চিন্তা করছেন, সময় হলে নাম প্রকাশ করা হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের অনেক উপদেষ্টা নিজেদের স্বার্থ রক্ষা ও সেফ এক্সিটের চিন্তা করছেন। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা ছিল আমাদের বড় ভুল। তাদের প্রতি আস্থা রেখে প্রতারিত হতে হয়েছে। অনেক উপদেষ্টা ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগসূ...
হোমনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু
আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ- হোমনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, কুমিল্লার হোমনা উপজেলার ভবানীপুর (ঘাঘুটিয়া) নৌকাঘাট এলাকায় বজ্রপাতে এক ব্যক্তি ও দুই নারীসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) দুপুর আনুমানিক ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। উপজেলার নালাদক্ষিন গ্রামের মতি হাজ্বীর মেয়ে জাকিয়া ও রো...
শিল্প, সংস্কৃতি ও সাহিত্যে ঢাকাকে ব্র্যান্ডিং করার উদ্যোগ
ডেস্ক নিউজ-ঢাকা প্রেস গত চার দশক ধরে বাংলা কবিতার মাধ্যমে পাঠকদের মুগ্ধ করে আসছেন কবি রেজাউদ্দিন স্টালিন। তার কবিতায় প্রেম, প্রতিবাদ, মানবিকতা ও সামাজিক মূল্যবোধের এক অনন্য মেলবন্ধন ফুটে ওঠে। রেজাউদ্দিন স্টালিনের জন্ম ১৯৬২ সালের ২২ নভেম্বর, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে। তার উল্লেখযোগ্য কবিতার বইগুলোর মধ্যে আছে ‘ভালোবাসা তুমি’,...
‘আরেকটি অভ্যুত্থান হলে অনেকগুলো বড় হেলিকপ্টার লাগতে পারে’
জাতীয় ঐকমত্য কমিশনে বক্তব্যে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সবাই যদি জুলাই সনদের বাস্তবায়নে একমত হওয়ার পরও তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনাবশ্যক সাংবিধানিক বিতর্ক তৈরি করা হয়, তাহলে সংবিধানের নাম করে অনিশ্চয়তা সৃষ্টির ফল স্বরূপ নতুন কোনো অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়তে পারে। তিনি সতর্ক করে বলেন, কোন...
গার্মেন্টস থেকে বিশ্ববিদ্যালয়: সবখানেই চাই ডে কেয়ার সেন্টার
আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয়:- বাংলাদেশে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ দিন দিন বেড়ে চলেছে। একসময় নারী কর্মী কেবল সীমিত কিছু ক্ষেত্রে সীমাবদ্ধ থাকলেও আজ তারা গার্মেন্টস শিল্প থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, সরকারি দপ্তর থেকে বেসরকারি খাতসহ সর্বত্রই নিজেদের অবস্থান সুদৃঢ় করেছেন। এ অগ্রগতি নিঃসন্দেহে জাতীয় উন্নয়ন ও অর্থনীতির জন্য ইতিবাচক শক্তি। তবে...
সচিবালয় থেকেই একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধের উদ্যোগ: পরিবেশ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সরকারি অফিসগুলোকে একবার ব্যবহার্য প্লাস্টিক থেকে মুক্ত করার উদ্যোগ সচিবালয় থেকেই শুরু হয়েছে। রোববার বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে আগামী ১ জানুয়ারি থেকে সচিবালয় সম্পূর্ণরূপে একবার ব্যবহার্য...
বাখরনগর কালীবাড়িতে শারদীয় দুর্গাপূজা মহাসমারোহে পালিত
দুর্গাপূজা হিন্দু সমাজের সর্বজনীন উৎসব হলেও বাঙালি হিন্দু সমাজে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক আয়োজন। আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা পরিচিত শারদীয় দুর্গাপূজা নামে আর চৈত্র মাসে পালিত দুর্গাপূজা পরিচিত বাসন্তী দুর্গাপূজা নামে। প্রতি বছরের মতো এবারও কুমিল্লার মুরাদনগরের ঐতিহ্যবাহী বাখরনগ...
কুমিল্লায় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত দুলালসহ ১৩ জন সহযোগী দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
আবুল কালাম আজাদ ভূঁইয়া (কুমিল্লা):- কুমিল্লায় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত দুলাল (৪৮) ও তার দলের ১৩ জন সহযোগী দেশীয় অস্ত্রসহ গ্রেফতার। গত শনিবার(২৮ সেপ্টেম্বর) লালমাই থানায় দুটি ডাকাতি ঘটনা সংগঠিত হয়। এর প্রেক্ষিতে কুমিল্লা জেলা পুলিশ সমগ্র জেলায় গোয়েন্দা নজরদারি জোরদার করে। এই নিরাপত্তা জোরদার কার্যক্রমের অংশ হিসেবে গোপন গোয়েন্দা সূত্র এবং পুলিশ...
ব্রাহ্মণপাড়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ সাজেদুল ইসলাম।
ব্রাহ্মণপাড়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ সাজেদুল ইসলাম। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি পূর্বের ওসি দেলোয়ার হোসেনের স্থলাভিষিক্ত হন। কিছুদিন আগে ওসি দেলোয়ার হোসেন তাৎক্ষণিক বদলির আদেশে অন্যত্র যোগদান করায় পদটি শূন্য হয়ে পড়েছিল। নবাগত ওসি সাজেদুল ইসলাম যোগদানের পরপরই ব্রাহ্মণপ...
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার নিয়ম
বশিষ্ট আইনজীবী ও লেখক "আমান উল্লাহ সরকার"-এমবিএ,এমবিএস,এলএলবি,এমএটি(ডিইউ)...... বশিষ্ট আইনজীবী ও লেখক "আমান উল্লাহ সরকার" আয়কর আইনে বিশেষ আদেশ জারির মাধ্যমে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এ নিয়ম অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছর থেকে সব ব্যক্তিশ্রেণির করদাতাকে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। নির্দেশনা কার্যকর হয়েছ...
চান্দিনায় মাদক সম্রাজ্ঞী রুমাসহ ৪ জন আটক করেছে যৌথ বাহিনী
মো: কউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):- কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানেই মাদক সম্রাজ্ঞী মোছাঃ রুমা সহ চার মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটক ব্যক্তিদের নাম হলো: মোছাঃ রুমা, রিদয় মিয়া, মোঃ জাহাঙ্গীর ও মোঃ শহিদুল। জানানো হয়েছে, ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চান্দিনা ক্যাম্পের মনিটরিং সেলের গোয়েন্দা তথ্যে...






























