সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০১:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত আমিনুল ইসলাম বুলবুল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত আমিনুল ইসলাম বুলবুল

স্পোর্টস ডেস্ক:-

 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় বিসিবির নির্বাচনের ভোটগ্রহণ। জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হওয়ার পর সভাপতি পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন বুলবুল।
 

ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার বিসিবি পরিচালনা পর্ষদের ফলাফল ঘোষণা করেন। গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে আরও দু’জন পরিচালক মনোনীত হন।
 

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় পর্যায়)

  • ঢাকা বিভাগ: নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল

  • চট্টগ্রাম বিভাগ: আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর

  • খুলনা বিভাগ: আব্দুর রাজ্জাক, জুলফিকার আলি খান

  • বরিশাল বিভাগ: সাখাওয়াত হোসেন

  • সিলেট বিভাগ: রাহাত শামস

  • রাজশাহী বিভাগ: মোখলেসুর রহমান

  • রংপুর বিভাগ: হাসানুজ্জামান
     

ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব ক্যাটাগরি)
ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

 

ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান)
এই ক্যাটাগরিতে সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট জয়ী হয়েছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোনীত কাউন্সিলর দেবব্রত পালকে পরাজিত করেন।

 

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনয়ন
এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।

 

বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটের সার্বিক উন্নয়ন ও কাঠামোগত সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।