শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রাম‌ ডিসিকে স্মারকলিপি প্রদান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রাম‌ ডিসিকে স্মারকলিপি প্রদান

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।

 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রাম‌ ডিসিকে স্মারকলিপি প্রদান


 

রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হলেও, অবিরাম বৃষ্টিপাতের কারণে তা বাতিল করে শুধুমাত্র স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়।
 

বিকেলে সংগঠনের কুড়িগ্রাম জেলা সমন্বয়কারী ও জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক সিফাত মেহনাজের নিকট স্মারকলিপি জমা দেন।
 

স্মারকলিপি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত বক্তব্যে কুড়িগ্রাম জেলা সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান, যুগ্ম সমন্বয়কারী ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের জীবিকা, কৃষি ও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।