শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩২:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

সব দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনে সরকারের প্রতি আইনি নোটিশ

সব দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনে সরকারের প্রতি আইনি নোটিশ

বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশন, হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবিতে সরকারের প্রতি একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
 

রোববার (৫ অক্টোবর) রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 

নোটিশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে। এ ঘটনায় দেশজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ রাষ্ট্রপতির ছবি প্রদর্শন বাংলাদেশের দীর্ঘদিনের রাষ্ট্রীয় প্রথা ও প্রোটোকলের অংশ।
 

নোটিশে আরও বলা হয়েছে, নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বিদেশে অবস্থিত সব বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে পুনঃস্থাপন করতে হবে। অন্যথায়, দেশের ভাবমূর্তি রক্ষায় বিষয়টি নিয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে।