শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

সচিবালয় থেকেই একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধের উদ্যোগ: পরিবেশ উপদেষ্টা

সচিবালয় থেকেই একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধের উদ্যোগ: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সরকারি অফিসগুলোকে একবার ব্যবহার্য প্লাস্টিক থেকে মুক্ত করার উদ্যোগ সচিবালয় থেকেই শুরু হয়েছে।
 

রোববার বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে আগামী ১ জানুয়ারি থেকে সচিবালয় সম্পূর্ণরূপে একবার ব্যবহার্য প্লাস্টিকমুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
 

তিনি আরও বলেন, পানির বোতলসহ একবার ব্যবহার্য অন্যান্য প্লাস্টিক সামগ্রীর ব্যবহার ডিসেম্বরের মধ্যেই বন্ধ করা হবে। যদিও দেশে এখনো সিঙ্গেল-ইউজ প্লাস্টিক আইনত নিষিদ্ধ নয়, তবুও সরকার এর ব্যবহার নিরুৎসাহিত করছে। ইতোমধ্যেই বিভিন্ন দূতাবাস ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্লাস্টিকমুক্ত ঘোষণা করা হয়েছে।
 

এর আগে সকালে সচিবালয়ের ২ ও ৫ নম্বর প্রবেশপথে বাস্তবায়ন কার্যক্রম পরিদর্শন করেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। এ সময় কর্মকর্তাদের কাছ থেকে প্লাস্টিক ব্যাগ ও ফাইল সংগ্রহ করে তাদের কাপড়ের বিকল্প ব্যাগ সরবরাহ করা হয়।
 

তিনি সচিবালয়ের ভেতরে স্থাপিত সচেতনতামূলক পোস্টার, বোর্ড ও স্ট্যান্ডি পরিদর্শন করেন এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের ক্যাফেটেরিয়া ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যান্টিন ঘুরে দেখেন।
 

এছাড়া, সচিবালয়ের সব প্রবেশপথে পুলিশ সদস্যরা সার্বক্ষণিকভাবে একবার ব্যবহার্য প্লাস্টিক বহন রোধে তল্লাশি চালাচ্ছেন।