শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:৫২:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

কুমিল্লায় গুলিবিদ্ধ মুদি ব্যবসায়ীর ঢাকায় মৃত্যু

কুমিল্লায় গুলিবিদ্ধ মুদি ব্যবসায়ীর ঢাকায় মৃত্যু

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ গ্রামে গুলিবিদ্ধ মুদি ব্যবসায়ী মো. দিদার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৬ অক্টোবর) ভোর সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।
 

নিহত দিদার ওই গ্রামের আমিন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকায় মুদি দোকান চালিয়ে আসছিলেন।
 

দিদারের বড় ভাই আব্দুর রহমান জানান, গত ৩০ সেপ্টেম্বর বিকেলে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ফজলে মিয়া নামের এক ব্যক্তি দোকানের পাশে দিদারকে গুলি করেন। গুলিটি তার ভুঁড়িতে লাগে। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে ১ অক্টোবর তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, “গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল দিদারকে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
 

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনার সঠিক তদন্তে কাজ শুরু করেছে।