সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিসিবি পরিচালক পদে নির্বাচিত হলেন খালেদ মাসুদ পাইলট

বিসিবি পরিচালক পদে নির্বাচিত হলেন খালেদ মাসুদ পাইলট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে জয় পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হন।
 

পাইলট ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও বিশেষ সংস্থা) থেকে কাউন্সিলর মনোনীত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ক্যাটাগরিতে মোট ৪৩ জন কাউন্সিলর ভোট দেন। এর মধ্যে খালেদ মাসুদ ৩৫ ভোট পেয়ে জয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মনোনীত প্রার্থী দেবব্রত পাল পান ৭ ভোট। একটি ভোট বাতিল হয়েছে বলে জানা গেছে।
 

ক্যাটাগরি-৩ এ ভোট প্রদান করেছেন সাবেক ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, জাতীয় ক্রীড়া পরিষদ ও দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
 

তাদের ভোটে আবারও ক্রিকেট প্রশাসনে দায়িত্ব নেওয়ার সুযোগ পেলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, যিনি এর আগে খেলোয়াড় হিসেবেও দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।