সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফল আসবে সন্ধ্যায়

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফল আসবে সন্ধ্যায়

স্পোর্টস ডেস্ক:-

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
 

তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে গণনা কার্যক্রম। ধারণা করা হচ্ছে, সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
 

এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের প্রক্রিয়া।
 

যদিও কয়েকজন হেভিওয়েট প্রার্থী নির্বাচন বয়কট করেছেন, তবুও পুরো ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত পরিবেশেই সম্পন্ন হয়েছে। নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে ৪৩ এবং সি ক্যাটাগরি থেকে ৪৪ জন ভোট প্রদান করেন।