শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৯:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চান্দিনায় মাদক সম্রাজ্ঞী রুমাসহ ৪ জন আটক করেছে যৌথ বাহিনী

চান্দিনায় মাদক সম্রাজ্ঞী রুমাসহ ৪ জন আটক করেছে যৌথ বাহিনী

মো: কউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-

 

 

কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানেই মাদক সম্রাজ্ঞী মোছাঃ রুমা সহ চার মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটক ব্যক্তিদের নাম হলো: মোছাঃ রুমা, রিদয় মিয়া, মোঃ জাহাঙ্গীর ও মোঃ শহিদুল।

 

জানানো হয়েছে, ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চান্দিনা ক্যাম্পের মনিটরিং সেলের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরিখোলা এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ীর অবস্থান নিশ্চিত হয়। এরপর আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। তল্লাশী অভিযানে উদ্ধার হয় ২৯ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা, ২৫,৩২০ টাকা এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ।

 

গ্রেফতারকৃত মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ীদেরকে পরে চান্দিনা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

উল্লেখ্য, ২০ জুলাই ২০২৪ থেকে বাংলাদেশ সেনাবাহিনী “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় কুমিল্লা জেলায় মোতায়েন রয়েছে। সেনাবাহিনী সমাজে অপরাধ দমন, মাদক, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম রোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। ০৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে যৌথ বাহিনী নেতৃত্বে সকল অনৈতিক কার্যক্রম বন্ধের অভিযান জোরদার করা হয়েছে।