শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:৫১:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি:-

 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন শরিফা আক্তার (২৮) নামে এক গৃহবধূ।
 

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা আদালত চত্বরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শরিফা আক্তার উপজেলার কান্দাপাড়া গ্রামের হেকিম মির্জার ছেলে মো. আখতার হোসেনের (৪০) স্ত্রী। তাদের তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় শরিফা আক্তার আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন। হঠাৎ স্বামী আখতার হোসেন পেছন থেকে এসে তার পিঠে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

ঘটনার পর পালানোর চেষ্টা করলে জনতা ঘাতক আখতার হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
 

ধর্মপাশা থানার ওসি মো. এনামুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসামিকে আটক করে আদালতে সোপর্দ করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।