বাংলাদেশ — পাতা ৩৫৬
লাইট হাউজের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ আদালতে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত
আইনগত সহায়তা কার্যক্রমকে গতিশীল এবং অসহায় মানুষদের আইনগত সেবা নিশ্চিত করার লক্ষ্যে লাইট হাউজ এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫নভেম্বর) লাইট হাউজ দি ইউএসএআইডি আইন সহায়তা এ্যাকটিভিটি প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সরকারি আইন সহায়তা বিষয়ক অবহিত করণের লক্ষ্যে এ প্রকল্প পরিচিতি সভার...
ঝালকাঠিতে আড়াই লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ
ঝালকাঠির রাজাপুরে প্রায় আড়াই লাখ টাকার মূল্যমানের ১.৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে এবং ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে রাজাপুরের মেডিকেল মোড় এলাকায় অবস্থিত মায়ের দোয়া রিসাইকোলনে অভিযান চালানো হয়, যেখানে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক আবুল হোসেনকে পাওয়া না গেলেও ম্যানেজার...
সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি
কক্সবাজার জেলা প্রশাসন সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের জন্য অনুমতি দিয়েছে। তবে মন্ত্রণালয়ের গঠিত কমিটি এখনও স্থান নির্ধারণ না করায় কবে ও কোথা থেকে জাহাজ ছাড়বে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। সোমবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ। তিনি জানান, কেবল কেয়ারী সিন্দাবাদ নামে একটি পর্যটকবাহী জাহাজ তা...
সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
ঢাকা প্রেস নিউজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩(১)(গ)...
শিক্ষার্থীদের সংঘাত নিয়ে উপদেষ্টা মাহফুজের বক্তব্য
ঢাকা প্রেস নিউজ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ছাত্র-তরুণদের মধ্যে বিভেদ ও বিরোধ সৃষ্টির অপচেষ্টা এবং অভ্যুত্থানের শক্তিকে প্রতিক্রিয়াশীল করে তোলার ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন। মাহফুজ আলম তার পোস্টে উল্লেখ করেন,...
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযান: লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
চাঁদপুরের কচুয়ায় বিশেষ অভিযান চালিয়ে লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। সোমবার (২৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম। তিনি জানান, রোববার সন্ধ্যায় কচুয়া উপজেলার কচুয়া-রহিমানগর সড়কের কান্দিরপাড় সংযোগ সড়কের পাশে একটি রেইন্ট্রি গাছের গোড়া থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মো...
সিএনজি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. ইয়ামিন ওরফে হেনজু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে চরজুবলী ইউনিয়নের হারিছ চৌধুরী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন হাতিয়ার হরনী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বয়ারচর চেয়ারম্যান ঘাট এলাকার মো. বাহারের ছেলে। স্থানীয় সূত্রে জা...
লাকসাম উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন; কালাম আহবায়ক, বাদল সদস্য সচিব
কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন ঘোষিত ওই কমিটিতে মো: আবুল কালামকে আহ্বায়ক ও আবদুর রহমান বাদলকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা এবং আবুল হাসেম মানুকে আহ্বায়ক ও বেলাল রহমান মজুমদারকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট পৌর আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। ২৪ নভেম্বর রোববার রাতে কু...
খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দুটি গরু মেরে ফেলার অভিযোগ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জেরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দুটি গরু মেরে ফেলার অভিযোগ উঠেছে। রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ। জানা গেছে, শনিবার রাতে সোনারায় ইউনিয়নের ছাইতানতলা গ্রামে আবুল হোসেন নামক এক ব্যক্তি তার গোয়াল ঘরে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমাত...
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার
ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি। সোমবার (২৫ নভেম্বর) সকালে তিনি ডিএমপির শাহবাগ থানা ও এর আশেপাশের এলাকায় এ আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা...
শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো থেকে আটকানো সম্ভব হয়নি: আসিফ মাহমুদ সজীব
ঢাকা প্রেস নিউজ রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে হামলা-সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী যে পদক্ষেপ নিয়েছে, তাতে আরও রক্তপাত হতে পারতো বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ব...
তুরাগ নদীতে ভেসে উঠল অজ্ঞাত যুবকের মরদেহ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তুরাগ নদীতে একটি অজ্ঞাত যুবকের মরদেহ ভাসতে দেখা গেছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকায় নদীর পাড় ঘেঁষে যুবকের মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দেয়। তবে, ঘটনার প্রায় চার ঘণ্টা পার হল...
ঢাকায় ঋণের প্রলোভনে ১৩ জন আটক
টাঙ্গাইলের ভূঞাপুরে ঋণ দেওয়ার প্রলোভনে ঢাকায় সমাবেশে নিয়ে যাওয়ার সময় ১৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি কালো রঙের গাড়িও জব্দ করা হয়েছে। ভূঞাপুর উপজেলার মহির উদ্দিন, খায়রুল, সাগর, সামাদ, মোতালেব, ঠান্ডু ও রহিমা। গোপালপুর উপজেলার আব্দুর রশিদ, জয়নাল, শিল্পি, নাজমা, সামিরন ও হাফিজ...
ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ছেলের কুড়ালের আঘাতে মামুন মিয়া (৬১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর মামুন মিয়ার ছেলে অভিযুক্ত নোমান হোসেন (৩০) পালিয়ে গেছেন। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানায়, অভিযুক্ত নোমানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্র ও...
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিনে মুক্ত
ঢাকা প্রেস নিউজ সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিন পেয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্রের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। বিচারক তার আবেদন গ্রহণ করে জামিন মঞ্জুর করেন। এ বিষয়ে মান্নানের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল কবির...
ঢাকায় ঋণের প্রলোভনে ৩ শতাধিক নারী-পুরুষ, ৭ গাড়ি জব্দ
লক্ষ্মীপুর থেকে ঢাকায় সমাবেশে যোগ দিলে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভনে ৩ শতাধিক নারী-পুরুষকে সংগঠিত করা হয়। এই ঘটনায় ৭টি যানবাহন জব্দ এবং ১১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (২৪ নভেম্বর) রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতলা বাজার এলাকায় একটি চক্র "অহিংস আন্দোলন বাংলাদেশ" নামে সংগঠনের ব্যানারে ঢাকায়...
হাতিয়ায় অস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেপ্তার
নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে কোস্টগার্ড অস্ত্রসহ ১৪ জন ডাকাতকে আটক করেছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১২টার দিকে তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার (২৩ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ৬টি বিভিন্ন সাইজের ছুরি, ৬টি দা, ১টি...
সমুদ্র সৈকতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
কক্সবাজারের টেকনাফে সাগরে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া মাদরাসার দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৫ ঘণ্টা নিখোঁজ থাকার পর সোমবার (২৫ নভেম্বর) ভোরে টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সৈকত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া শিশুরা হলো টেকনাফ...






























