বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩২:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজহার গ্রেপ্তার

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজহার গ্রেপ্তার

ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-

 

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

সোমবার (২৫ নভেম্বর) সকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজহারুল ইসলামের বাড়ি পৌর এলাকার ঘাটান্দিতে।
 

ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম জানিয়েছেন, টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, "আজ সকাল সাড়ে ১১টার দিকে আজহারুল ইসলামকে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়। এরপর তাকে টাঙ্গাইল সদর থানায় পাঠানো হয়।"
 

টাঙ্গাইল সদর থানার এসআই আমিনুল ইসলাম জানান, সিটি মার্কেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় দ্রুত বিচার আইনের আওতায় একটি মামলা দায়ের করেন আব্দুল লতিফ। বিকেল নাগাদ তাকে কারাগারে পাঠানো হয়েছে।