বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৩:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

ঢাকা প্রেস নিউজ
 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
 

রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩(১)(গ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সূচনা ফাউন্ডেশনের পরিচালিত সকল ব্যাংক হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
 

এছাড়াও, সূচনা ফাউন্ডেশনের নামে পরিচালিত সকল ব্যাংক হিসাবের তথ্য, যেমন:

  • হিসাব খোলার ফরম
  • কেওয়াইসি ফরম
  • শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী

এই তথ্যগুলো এক্সেল শিটে সংযোজিত করে পাঁচ কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, লেনদেন স্থগিত হওয়া হিসাবগুলোর ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর ২৬(২) বিধি প্রযোজ্য হবে।

 

সায়মা ওয়াজেদ পুতুল ছাড়াও সূচনা ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডে রয়েছেন:

  • ডা. মাজহারুল মান্নান
  • মো. শামসুজ্জামান
  • জাইন বারি রিজভী
  • নাজমুল হাসান
     

সূচনা ফাউন্ডেশন মূলত মানসিক ও স্নায়ুবিক প্রতিবন্ধিতা, অটিজম, এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করার উদ্দেশ্যে কাজ করে।