বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৩:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

ইসকন নেতা গ্রেফতারের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল

ইসকন নেতা গ্রেফতারের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ডিবি অফিসে তুলে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট, কুড়িগ্রাম।

 

সোমবার (২৫ নভেম্বর) রাতে এই প্রতিবাদ মিছিলটি পৌর শহরের কালিবাড়ি থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

 

মিছিলে অংশগ্রহণকারীরা “জেগেছে রে জেগেছে হিন্দুরা জেগেছে”, “কথায় কথায় বাংলা ছাড় চলবে না চলবে না”, “মুক্তি চাই মুক্তি চাই চিন্ময় কৃষ্ণের মুক্তি চাই”—এই ধরনের স্লোগান দেন। শতাধিক ইসকন সমর্থিত ব্যক্তি এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।

 

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট কুড়িগ্রাম শাখার প্রধান সমন্বয়ক রাজিব সরকার অপু, সমন্বয়ক দীপক তরফদার, সাগর বণিক, প্রদীপ বণিক, অলক দাশ, রতন রায়সহ অন্যান্য নেতাকর্মীরা।

 

মিছিল শেষে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট কুড়িগ্রাম শাখার প্রধান সমন্বয়ক রাজিব সরকার অপু বলেন, “আমাদের সংগঠনের প্রধান নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে ডিবি পুলিশ আটক করেছে। দ্রুত আমাদের নেতাকে মুক্তি না দিলে আমরা কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক কঠোর কর্মসূচি পালন করবো।'