বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৩:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

দোকান থেকে যুবকের মরদেহ উদ্ধার

দোকান থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস,শৈলকুপা উপজেলা (ঝিনাইদহে):-

 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিজ দোকান থেকে মানিক (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে পৌর এলাকার ফাজিলপুরে এই ঘটনা ঘটে।
 

মঙ্গলবার (২৬ নভেম্বর) শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
 

নিহত মানিক মনোহরপুর ইউনিয়নের হাজরামিনা গ্রামের কিতাব উদ্দীনের ছেলে।
 

মানিকের বড় ভাই মনিরুল ইসলাম জানান, সোমবার রাত ৮টার দিকে ফাজিলপুরে মানিকের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পান দোকানের শাটার বন্ধ। তবে শাটারের তালা খোলা ছিল। শাটার উঁচু করে ভেতরে তাকিয়ে দেখেন, মানিক মেঝেতে পড়ে আছেন। পরে তাকে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন।
 

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির বাসার জানান, নিহত মানিকের গলায় দাগ রয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করা সম্ভব নয়। এ মৃত্যুকে স্বাভাবিক মনে হচ্ছে না।
 

এ প্রসঙ্গে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মানিকের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। এ ছাড়া ঘটনার পেছনের কারণ জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে।