বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩২:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

সমুদ্র সৈকতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

সমুদ্র সৈকতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

কক্সবাজারের টেকনাফে সাগরে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া মাদরাসার দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৫ ঘণ্টা নিখোঁজ থাকার পর সোমবার (২৫ নভেম্বর) ভোরে টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সৈকত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
 

উদ্ধার হওয়া শিশুরা হলো টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়ার মো. নজির আহমদের ছেলে নজরুল ইসলাম (১২) এবং কোরবান আলীর ছেলে ইমরান হোসেন ওরফে বাবুল (১৩)। এর আগে একই এলাকার আবুল কালামের ছেলে নুর কামাল (১০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছিল।
 

এ তিনজনই টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়ার আশরাফিয়া দারুল নাজাত হিফজখানার ছাত্র ছিল।
 

রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে টেকনাফ সদরের বিচ পয়েন্টে ১০-১৫ জন শিশু খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে তারা সাগরে গোসল করতে নেমে পড়ে। তখন স্রোতের টানে তিনজন ভেসে যায়।
 

স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। তবে বাকি দুজন নিখোঁজ থাকে।
 

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ঘটনার পর থেকে পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং স্থানীয় জেলেরা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। রাতের অন্ধকারে অভিযান স্থগিত হলেও স্বজনরা তল্লাশি চালিয়ে যান।
 

সোমবার ভোরে লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সাগরে ভাসমান অবস্থায় নিখোঁজ দুই শিশুর মরদেহ দেখতে পান স্বজনরা। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।