বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩২:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

সিলেটে সংঘর্ষে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

সিলেটে সংঘর্ষে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

ঢাকা প্রেস,সিলেট প্রতিনিধি:-

 

সিলেটের শাহপরাণ এলাকায় দু’পক্ষের সংঘর্ষে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবক বিলাল মুন্সী (৩০) পেশায় রংমিস্ত্রি ছিলেন এবং তিনি শাহপরাণ বাহুবল আবাসিক এলাকার বাসিন্দা জহুরুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে।
 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় বেশ কিছুদিন ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সালিশি বৈঠক হয়। তবে বৈঠকে কোনো সমাধান না হওয়ায় দু’পক্ষ উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে বিলাল মুন্সীকে কুপিয়ে হত্যা করা হয়।

 

নিহতের স্বজনদের দাবি, বিলাল মুন্সী সংঘর্ষের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি বাজারে গিয়েছিলেন, যেখানে তাকে জোরপূর্বক ধরে নিয়ে একটি ঘরে আটকে রেখে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।

 

অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “দু’পক্ষের বিরোধের কারণে সালিশ বসেছিল, কিন্তু সমাধান হয়নি। এর পর সংঘর্ষে বিলাল মুন্সী গুরুতর আহত হন। তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
 

এ ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।