বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৩:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

ঝালকাঠিতে আড়াই লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

ঝালকাঠিতে আড়াই লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

ঢাকা প্রেস,ঝালকাঠি প্রতিনিধি:-
 

ঝালকাঠির রাজাপুরে প্রায় আড়াই লাখ টাকার মূল্যমানের ১.৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে এবং ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে রাজাপুরের মেডিকেল মোড় এলাকায় অবস্থিত মায়ের দোয়া রিসাইকোলনে অভিযান চালানো হয়, যেখানে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক আবুল হোসেনকে পাওয়া না গেলেও ম্যানেজার মো. সম্রাটকে জরিমানা করা হয়।
 

জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের ঝালকাঠি জেলা শাখার সহকারী পরিচালক আনজুমান নেছা এবং পরিদর্শক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
 

অভিযান সম্পর্কে সহকারী পরিচালক আনজুমান নেছা জানান, ১.৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় আড়াই লাখ টাকারও বেশি। প্রতিষ্ঠানের মালিককে পাওয়া না যাওয়ায় ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।