বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩২:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

কক্সবাজার জেলা প্রশাসন সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের জন্য অনুমতি দিয়েছে। তবে মন্ত্রণালয়ের গঠিত কমিটি এখনও স্থান নির্ধারণ না করায় কবে ও কোথা থেকে জাহাজ ছাড়বে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
 

সোমবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ। তিনি জানান, কেবল কেয়ারী সিন্দাবাদ নামে একটি পর্যটকবাহী জাহাজ তাদের কাছে অনুমতির জন্য আবেদন করেছিল এবং সেটিকে অনুমতি দেওয়া হয়েছে। তবে জাহাজটি কখন সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হবে, তা চূড়ান্ত করবে মন্ত্রণালয়ের গঠিত কমিটি।
 

এ বিষয়ে মন্ত্রণালয়ের কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াছমিন চৌধুরী জানান, ২৭ নভেম্বর কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে কোন স্থান থেকে জাহাজ ছাড়বে।
 

এছাড়া, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে নাফনদী এখন অনিরাপদ হয়ে উঠেছে। এর ফলে ইনানী অথবা কক্সবাজার শহরের নুনিয়ারছড়া থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের সম্ভাবনা রয়েছে।