বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩২:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু

ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু

ঢাকা প্রেস,মৌলভীবাজার প্রতিনিধি:-
 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ছেলের কুড়ালের আঘাতে মামুন মিয়া (৬১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর মামুন মিয়ার ছেলে অভিযুক্ত নোমান হোসেন (৩০) পালিয়ে গেছেন।
 

রোববার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানায়, অভিযুক্ত নোমানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
 

স্থানীয় সূত্র ও থানা পুলিশের বরাত দিয়ে জানা গেছে, সুজানগর ইউনিয়নের এক মেয়ের সঙ্গে নোমানের বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনার সময় দেনমোহরের বিষয়ে মতবিরোধ দেখা দেয়। মেয়েপক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করায় নোমানের বাবা মামুন মিয়া এতে রাজি ছিলেন না। এ নিয়ে রোববার রাতে বাবা-ছেলের মধ্যে তীব্র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নোমান ঘরে থাকা একটি কুড়াল দিয়ে বাবার গলার পাশে আঘাত করেন।
 

আঘাতে গুরুতর আহত মামুন মিয়াকে স্বজনরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
 

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত নোমান হোসেনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।