বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩২:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

সিএনজি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

সিএনজি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

ঢাকা প্রেস,নোয়াখালী প্রতিনিধি:-
 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. ইয়ামিন ওরফে হেনজু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
 

সোমবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে চরজুবলী ইউনিয়নের হারিছ চৌধুরী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন হাতিয়ার হরনী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বয়ারচর চেয়ারম্যান ঘাট এলাকার মো. বাহারের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৬টার দিকে ইয়ামিন সিএনজিচালিত অটোরিকশায় করে চেয়ারম্যান ঘাট থেকে জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে রওনা দেন। অটোরিকশাটি আটকপালিয়া বাজার থেকে সোনাপুর সড়কের হারিছ চৌধুরী বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

 

দুর্ঘটনায় সিএনজিচালকসহ দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হলে পথে কাঁচপুর ব্রিজ এলাকায় ইয়ামিন মারা যান।

 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।