বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৩:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা

৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা

ঢাকা প্রেস নিউজ
 

রাজধানীর ডেমরা এলাকায় অবস্থিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের প্রায় ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে ভাঙচুর ও গুলিভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।
 

সূত্রাপুর থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে জানা গেছে, পুলিশ সোমবার (২৫ নভেম্বর) মামলাটি রেজিস্টার করেছে।
 

এ বিষয়ে পুলিশ উপপরিদর্শক (এসআই) এ কে এম হাসান মাহমুদুল কবীর রোববার (২৪ নভেম্বর) মামলাটি দায়ের করেন।
 

মামলার অভিযোগে বলা হয়েছে, ২৪ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের ৭ থেকে ৮ হাজার শিক্ষার্থী বেআইনি জনতাবদ্ধ হয়ে মারাত্মক অস্ত্রসহ দাঙ্গা সৃষ্টি করেন। তারা সরকারি সম্পত্তি ভাঙচুর ও সরকারি অস্ত্রের (পিস্তল) গুলিভর্তি ম্যাগাজিন চুরি করে। এছাড়া সরকারি ডিউটিতে ব্যবহৃত সাঁজোয়া যান (এপিসি) ভাঙচুর করা হয়, ফলে ব্যাপক ক্ষতি সাধিত হয়।
 

এছাড়া পুলিশের ওপর আক্রমণ চালানো, জীবননাশের হুমকি দেওয়া ও ত্রাস সৃষ্টির মাধ্যমে অন্তর্ঘাতমূলক কাজ করা হয়। পুলিশের এপিসি এবং ডিউটিরত মোটরসাইকেল ভাঙচুর করে মোট ২ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।