বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩২:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

তুরাগ নদীতে ভেসে উঠল অজ্ঞাত যুবকের মরদেহ

তুরাগ নদীতে ভেসে উঠল অজ্ঞাত যুবকের মরদেহ

ঢাকা প্রেস.কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:-
 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তুরাগ নদীতে একটি অজ্ঞাত যুবকের মরদেহ ভাসতে দেখা গেছে।
 

সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।
 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকায় নদীর পাড় ঘেঁষে যুবকের মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দেয়। তবে, ঘটনার প্রায় চার ঘণ্টা পার হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
 

এ বিষয়ে মৌচাক ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়েছে এবং তারাই উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।