বাংলাদেশ — পাতা ৩৩৬
জিয়াউল আহসানের দুর্নীতি অনুসন্ধানে দুদক
ঢাকা প্রেস নিউজ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার দুর্নীতি অনুসন্ধানে ইতোমধ্যে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বুধবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র...
টেকনাফে মিয়ানমার থেকে ১৯ টন চালের চালান
প্রায় দুই বছর পর, মিয়ানমারের মংডু শহর থেকে চালানের প্রথম চালটি কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের জেটিতে এসে পৌঁছেছে। মঙ্গলবার সন্ধ্যায় ১৯ টন চাল ভর্তি একটি ট্রলার বন্দরে নোঙর করে। বুধবার (১৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি জানান, এর আগে ২০২২ সালের ২৫ সেপ্টেম্...
তারেক রহমান জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস পেয়েছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) জয়পুরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায় তারেক রহমানকে খালাস দিয়ে এ মামলার নিষ্পত্তি করেন। মামলার সূত্র অনুযায়ী, ২০১৪ সালে লন্ডনে এক সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য রাখেন তারেক রহমান। ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১৭ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে...
ভারত থেকে ২ হাজার টন আলু আমদানি
বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে প্রায় ২ হাজার টন আলু আমদানি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মালবাহী ট্রেনের মাধ্যমে এ আলুগুলো বেনাপোল বন্দরে পৌঁছায়। বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের বুধবার (১৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, মেসার্স বাংলাদেশ লজিস্টিক সার্ভিস (বিএলএস) নামের সিঅ্যান্ডএফ এজে...
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাড়াডোব এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোমানা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোমানা মেহেরপুর শহরের কাশ্যবপাড়ার মৃত খোকন আলীর কন্যা এবং ঢাকার জর্জ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। জানা যায়, রোমানা আক্তার তার চাচাতো ভাই বাবুর মোটরসাইকেলে মেহেরপুর থেকে গাংনী য...
ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি
ঢাকা প্রেস নিউজ গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ও তার আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডা. নাজমুল করিম খানের স্বাক্ষরে বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে এ ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮-এর ৩০ ও ৩১ ধারার ক্ষমতাবলে, ৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ২টা থে...
সীমান্তে ইছামতী নদীর তীরে পাওয়া গেল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী ইছামতী নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তের ১৭/৭এস এর ১০২ নম্বর পিলার থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভেতরে, ইছামতী নদীর তীরে ভান্ডারীর মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খুলনা-২১ বিজিবি ব্যাটা...
গাইবান্ধায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্দোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে আজ গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। " প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ ডিসেম্বর বুধবার দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, বর্ণাঢ্য র্র্য...
নারায়ণগঞ্জে বহুল আলোচিত এআইইউবি শিক্ষার্থী সীমান্তের ঘাতক ছিনতাইকারী গ্রেফতার
নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী ওয়াজেদ সীমান্তকে (২০) হত্যার ঘটনায় ঘাতক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার ওই ছিনতাইকারীর নাম অনিক (২৮) বলে জানা গেছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুম...
পূর্বাচলের লেক থেকে কলেজছাত্রীর বন্ধুর মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট সড়ক এলাকার লেক থেকে কলেজছাত্রী সুজানার মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টা পর কাব্য নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরারটেক এলাকায় পূর্বাচল উপশহরের ২নং সেক্টরের ৪নং সেতুর নিচে লেক থেকে কাব্যের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণ...
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে জুবায়েরপন্থীদের বিক্ষোভ
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে জুবায়েরপন্থীদের বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন তারা। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার মুলাইদের পল্লী বিদ্যুৎ এলাকায় এই অবরোধ সৃষ্টি হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রীপুর থানার ওসি খন্দকার জয়...
জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করবে সরকার
ঢাকা প্রেস নিউজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১৮ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে 'জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর' প্রতিষ্ঠার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের একটি সভা অনুষ্ঠিত হয়। এ তথ্য জানানো হয় মন্ত্রণালয়...
উত্তরা ও তুরাগ এলাকায় অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
ঢাকা প্রেস নিউজ বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর প্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে।...
কাকরাইল মসজিদ ও ঢামেক এলাকায় নিরাপত্তা জোরদার
ঢাকা প্রেস নিউজ টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের পর কাকরাইল মসজিদ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করেছে পুলিশ ও র্যাব। এ ছাড়া ঘটনাস্থলে সকাল থেকে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানিয়েছেন, কাকরাইল মসজিদ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত...
লেবানন থেকে আরও ৯৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন
ঢাকা প্রেস নিউজ যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে সম্পূর্ণ সরকারি ব্যয়ে দেশে ফিরেছেন আরও ৯৪ জন বাংলাদেশি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১১টায় ইকে-৫৮৪ ফ্লাইটে তারা দেশে পৌঁছান। এ তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা...
বিএনপিকে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান জানালো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
ঢাকা প্রেস নিউজ বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনগুলোকে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৫ ডিসেম্বর চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ ও সংহতি সমাবেশে চ...
পঞ্চগড়ে তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে
উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়ে চলমান মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ছয় দিন ধরে এ অঞ্চলে শীতের প্রকোপ দেখা যাচ্ছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ভোর থেকে এই অঞ্চলে শীতের তীব্রতা থাকলেও দিনের বেলা তা কিছুটা কমে আসে। সরেজমিনে ঘুরে দে...
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
ঢাকা প্রেস আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির একাংশর বর্ণাঢ্য বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে শহরের পরিবহন কাউন্টারের সামনে থেকে সাতক্ষীরা জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক তারিকুল হাসান এর নেতৃত্বে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি শহর...






























