বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৪:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

নারায়ণগঞ্জে বহুল আলোচিত এআইইউবি শিক্ষার্থী সীমান্তের ঘাতক ছিনতাইকারী গ্রেফতার

নারায়ণগঞ্জে বহুল আলোচিত এআইইউবি শিক্ষার্থী সীমান্তের ঘাতক ছিনতাইকারী গ্রেফতার

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-

 

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী ওয়াজেদ সীমান্তকে (২০) হত্যার ঘটনায় ঘাতক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
 

নারায়ণগঞ্জে বহুল আলোচিত এআইইউবি শিক্ষার্থী সীমান্তের ঘাতক ছিনতাইকারী গ্রেফতার


বুধবার এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার ওই ছিনতাইকারীর নাম অনিক (২৮) বলে জানা গেছে।


নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, সীমান্তকে যে ছিনতাইকারী ছুরিকাঘাত করে তাকে আমরা মঙ্গলবার রাতে সুইচগিয়ারসহ গ্রেফতার করেছি এবং তার কাছ থেকে সীমান্তের মোবাইল ফোনটি উদ্ধার করেছি। এ ঘটনায় আরো কয়েকজন জড়িত রয়েছে। আমরা প্রাথমিকভাবে তিনজনের নাম জানতে পেরেছি। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
 

তিনি বলেন, ছিনতাই রোধে আমরা আমাদের সিনিয়র অফিসারদের দিয়ে আমাদের মোবাইল টিমগুলো ঠিকমতো কাজ করছে কি না তা তদারকি হচ্ছে। আমরা এটা কঠোরভাবে পর্যবেক্ষণ করছি। ছিনতাই হয়ত এত সহজে নির্মূল হবে না তবে অনেক কমে আসবে।