বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৪:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ
 

ডি-৮ সম্মেলনে অংশগ্রহণের জন্য মিশরের রাজধানী কায়রো পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
 

বুধবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিকেলে এই তথ্য নিশ্চিত করেছে।
 

প্রেস উইং জানায়, বিমানবন্দরে অধ্যাপক ইউনূসকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মিশরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমি। এর পর, মন্ত্রী সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠকও করেন প্রধান উপদেষ্টা।
 

মিশরের উদ্দেশে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১টায় ঢাকা ত্যাগ করেন।
 

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, কায়রোতে অনুষ্ঠিত ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশের সরকারপ্রধান অংশগ্রহণ করছেন। এসব দেশের মধ্যে রয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এছাড়া, মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী এবং নাইজেরিয়ার একটি উচ্চপদস্থ কর্মকর্তা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।
 

এছাড়া, উপপ্রেস সচিব আরও জানান, কায়রোতে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনের এবারের প্রতিপাদ্য হবে ‘ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, শেপিং টুমরো’স ইকোনমি’।
 

এ সম্মেলন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, তরুণদের নিয়ে বৈশ্বিক পর্যায়ে কাজ করার জন্য অধ্যাপক ড. ইউনূস এই সম্মেলনে অংশ নিতে গিয়েছেন। এছাড়া, বাংলাদেশের এসএমই ক্ষেত্রের উন্নয়ন নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি। সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের বৈঠক হওয়ারও সম্ভাবনা রয়েছে, এমনটি জানান তিনি।