বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৪:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

ড. ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন

ড. ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন

ঢাকা প্রেস নিউজ

 

মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
 

বুধবার (১৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ড. ইউনূস বর্তমানে ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য দুই দিনের সফরে কায়রো অবস্থান করছেন। ১৯ ডিসেম্বর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।
 

এছাড়া, আল-আজহার আল শরীফ মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ এলতায়েব ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে রিটজ কালর্টন হোটেলে ড. ইউনূসকে বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।
 

স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় মিশরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমি তাকে স্বাগত জানান।
 

ডি-৮ শীর্ষ সম্মেলন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মজুমদার বলেন, “ড. ইউনূস এখানে তরুণদের নিয়ে বৈশ্বিক পর্যায়ে কাজ করার সুযোগ নিচ্ছেন।” তিনি বলেন, সম্মেলনে এসএমই (ছোট ও মাঝারি উদ্যোক্তা) ক্ষেত্রে বাংলাদেশ কীভাবে কার্যকর হতে পারে, সে বিষয়গুলো আলোচনা হবে। সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ড. ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
 

ডি-৮ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও কয়েকটি দেশের সরকার প্রধান অংশগ্রহণ করবেন। এতে উপস্থিত থাকবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এছাড়া, মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তা নিজ নিজ দেশ থেকে সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন।