বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৩:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

সীমান্তে ইছামতী নদীর তীরে পাওয়া গেল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

সীমান্তে ইছামতী নদীর তীরে পাওয়া গেল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ঢাকা প্রেস,যশোর প্রতিনিধি:-

 

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী ইছামতী নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর।
 

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তের ১৭/৭এস এর ১০২ নম্বর পিলার থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভেতরে, ইছামতী নদীর তীরে ভান্ডারীর মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

শার্শা থানার এসআই কামরুল ইসলাম জানান, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় কেউ মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি, বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
 

লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার আরও বলেন, ‘পাঁচভুলোট সীমান্তের শূন্য লাইন থেকে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতী নদীর পাড়ে ভান্ডারীর মোড় এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এখন পর্যন্ত মরদেহের পরিচয় নিশ্চিত করা যায়নি।’