বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৩:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

গাইবান্ধায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

গাইবান্ধায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা প্রতিনিধি:-

 
গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্দোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে আজ গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

 

" প্রবাসীর অধিকার,  আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ ডিসেম্বর বুধবার দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা,  বর্ণাঢ্য র্র্যালি ও  দিনব্যাপী মেলা। 
 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম,  অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজের উপাধাক্ষ্য প্রফেসর আব্দুর রশিদ,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ নপসারুল হক,  সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, টিটিসির অধ্যক্ষ প্রকৌচলী আব্দুর রহিম,  এসকেএস ফাউন্ডেশনের মিডিয়া সমন্ময়কারী আশরাফুল আলম সহ অন্যান্যরা।