বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৩:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ছাড়ছেন মুসল্লিরা

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ছাড়ছেন মুসল্লিরা

ঢাকা প্রেস নিউজ

 

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। ফলে ইজতেমা ময়দান ত্যাগ করতে শুরু করেছেন মুসল্লিরা।
 

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টার পর মুসল্লিরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খানের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দান এবং এর আশপাশের তিন কিলোমিটার এলাকায় জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা, জমায়েত বা মিছিল করতে পারবেন না। এই আদেশ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮-এর ৩০ ও ৩১ ধারার আওতায় জারি করা হয়েছে।
 

অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত আরেকটি গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বুধবার দুপুর ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদের দক্ষিণ-পশ্চিম এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এই আদেশ ডিএমপি অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৯ ধারার আওতায় জারি করা হয়েছে।
 

এদিকে, ইজতেমা ময়দান এবং এর আশপাশে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জলকামান ও রায়ট কারও প্রস্তুত রাখা হয়েছে।