বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৩:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

ঢাকা প্রেস নিউজ

 

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ও তার আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডা. নাজমুল করিম খানের স্বাক্ষরে বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে এ ঘোষণা দেওয়া হয়।
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮-এর ৩০ ও ৩১ ধারার ক্ষমতাবলে, ৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দান এবং তার তিন কিলোমিটার এলাকার মধ্যে নিম্নলিখিত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
 

নিষেধাজ্ঞায় বলা হয়েছে:

  • বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ।
  • তিন কিলোমিটার এলাকাজুড়ে দুই বা ততোধিক ব্যক্তির জমায়েত ও মিছিল নিষিদ্ধ।
  • অস্ত্র, লাঠি, বিস্ফোরকসহ সব ধরনের ক্ষতিকর বস্তু বহন সম্পূর্ণ নিষিদ্ধ।
  • কোনো প্রকার লাউডস্পিকার বা উচ্চ শব্দ ব্যবহার করা যাবে না।
     

নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডা. নাজমুল করিম খান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মেট্রোপলিটন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
 

উল্লেখ্য, বুধবার রাতে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যা ইজতেমা ময়দান দখল নিয়ে ঘটে। এতে তিনজন নিহত এবং শতাধিক মুসল্লি আহত হন। পরিস্থিতি মোকাবেলায় টঙ্গীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।