বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৩:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

লেবানন থেকে আরও ৯৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন

লেবানন থেকে আরও ৯৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন

ঢাকা প্রেস নিউজ
 

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে সম্পূর্ণ সরকারি ব্যয়ে দেশে ফিরেছেন আরও ৯৪ জন বাংলাদেশি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১১টায় ইকে-৫৮৪ ফ্লাইটে তারা দেশে পৌঁছান। এ তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
 

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এই বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হয়। তারা লেবাননে আটকে পড়েছিলেন এবং স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন।
 

আইওএম প্রত্যাবাসনকৃত প্রতিটি ব্যক্তিকে ৫ হাজার টাকা হাতখরচ, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করেছে।
 

এ পর্যন্ত মোট ১৭টি ফ্লাইটে ১,১৪২ জন বাংলাদেশি লেবানন থেকে দেশে প্রত্যাবাসিত হয়েছেন।