বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৪:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালি

ঢাকা প্রেস
আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি:


মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির একাংশর বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালি


মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে শহরের পরিবহন কাউন্টারের সামনে থেকে সাতক্ষীরা জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক তারিকুল হাসান এর নেতৃত্বে একটি বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়। র‍্যালি পরবর্তী একবারে নিতে হবে সংক্ষিপ্ত আলোচনা সভায় সাতক্ষীরা জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক মোঃ আহসানুল কাদির স্বপন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান‌। 
 

এসময় আরো বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি এডভোকেট আব্দুর সাত্তার, দেবহাটা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসান হাদী, সাধারণ সম্পাদক প্রভাষক সদস্য সচিব আতাউর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন রাজু, যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য ও সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন। সাতক্ষীরাতে স্মরণকালের আজকের এই বিশাল র‌্যালিতে বিএনপি'র সকল উপজেলাসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।