বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৪:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে জুবায়েরপন্থীদের বিক্ষোভ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে জুবায়েরপন্থীদের বিক্ষোভ

ঢাকা প্রেস,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:-

 

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে জুবায়েরপন্থীদের বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন তারা।
 

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে জুবায়েরপন্থীদের বিক্ষোভ


বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার মুলাইদের পল্লী বিদ্যুৎ এলাকায় এই অবরোধ সৃষ্টি হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
 

শ্রীপুর থানার ওসি খন্দকার জয়নাল আবেদীন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
 

বিক্ষোভকারীদের অভিযোগ, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে গত রাতে জুবায়েরপন্থীদের মারধর করে বিতাড়িত করা হয়েছে। এ সময় তাদের সাথীদের ওপর নির্যাতন চালানো হয় এবং ইজতেমা ময়দান রক্তাক্ত হয়ে পড়ে।
 

জুবায়েরপন্থীরা ঘোষণা করেছেন, যতক্ষণ না সাদপন্থীদের কাছ থেকে মাঠটি উদ্ধার করে তাদের অধিকার প্রতিষ্ঠা করা হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে।
 

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি খন্দকার জয়নাল আবেদীন মন্ডল বলেন, "ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় জুবায়েরপন্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি এবং তাদের সঙ্গে আলোচনা চলছে।"