বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৩:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

চট্টগ্রামে ছাত্র আন্দোলনে সক্রিয় যুবক জসিম উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে ছাত্র আন্দোলনে সক্রিয় যুবক জসিম উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-

 

চট্টগ্রাম মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী জসিম উদ্দিন নামে এক যুবককে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করেছে। এই মর্মান্তিক ঘটনা ঘটে মঙ্গলবার রাত ৯টার দিকে বন্দর থানাধীন আনন্দবাজার সিটি কর্পোরেশন ময়লার ডিপো টিসি কলোনি এলাকায়।
 

বুধবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম নগর পুলিশের বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান।
 

প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা জসিমকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 

নিহতের চাচা বশির আহমদ জানান, জসিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন এবং বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি মনে করেন, জসিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
 

ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে জসিমের গলায় আঘাত করে পালিয়ে যায়, যা তার শ্বাসনালি কেটে দেয়। হাসপাতালে নেওয়ার পর বুধবার সকালে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।