বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৩:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

ইজতেমা মাঠে সংঘর্ষে চারজন নিহত: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইজতেমা মাঠে সংঘর্ষে চারজন নিহত: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ

 

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের আহমেদ ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন।
 

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সাদ ও জুবায়েরপন্থীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য সাংবাদিকদের জানান।
 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, মামলার পর যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, “ইজতেমা মাঠে হত্যাকাণ্ডে যারা অংশ নিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।”
 

সাদপন্থীরা বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবেন কি না, এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ইজতেমার তারিখ এখনও বাতিল হয়নি। যদি দুই পক্ষ আলোচনা করে সমস্যা সমাধান করতে পারে, তাহলে সাদপন্থীরা ইজতেমায় অংশ নিতে পারবে। আলোচনা করুন, সমস্যা সমাধান হোক।”
 

উল্লেখ্য, বুধবার ভোরে গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এতে চারজন নিহত হন। নিহতদের মধ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর গ্রামের বাচ্চু মিয়া (৭০) এবং ঢাকার দক্ষিণখান এলাকার বেলাল (৬০) রয়েছেন। বাকি দুইজনের পরিচয় এখনও জানা যায়নি।