বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৩:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

পঞ্চগড়ে তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে

পঞ্চগড়ে তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে

ঢাকা প্রেস,পঞ্চগড় প্রতিনিধি:-

 

উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়ে চলমান মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ছয় দিন ধরে এ অঞ্চলে শীতের প্রকোপ দেখা যাচ্ছে।
 

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ভোর থেকে এই অঞ্চলে শীতের তীব্রতা থাকলেও দিনের বেলা তা কিছুটা কমে আসে। সরেজমিনে ঘুরে দেখা যায়, গ্রামের দরিদ্র মানুষরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন, যদিও সকালেই রোদের ঝলকানি শুরু হয়। সকাল ৯টার পর থেকে শীতের প্রকোপ কমে যায়, এবং দিনের বেলা তাপমাত্রা বেড়ে যায়।
 

তবে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তীব্র শীতে বেশি কষ্ট পাচ্ছেন পাথর শ্রমিক, চা শ্রমিক, ভ্যান চালক ও দিনমজুররা। তাদের অভিযোগ, দিনের বেলায় ঠান্ডা কমলেও কাজ করতে গিয়ে কনকনে শীতের মধ্যে থাকতে হয়। বিশেষ করে পাথর শ্রমিকদের নদীর বরফগলা পানিতে নামতে হয়, যার ফলে দিনশেষে জ্বর, সর্দি ও কাশিতে ভুগতে হয়। তাদের জীবিকার তাগিদে প্রতিদিনই এই শীতের মধ্যেই কাজে নামতে বাধ্য হচ্ছেন তারা।
 

জিতেন্দ্রনাথ রায় আরও জানান, ‘বুধবার সকালে তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, যা আগের দিনের ৯.২ ডিগ্রি থেকে কিছুটা কম। ১৩ ডিসেম্বর তাপমাত্রা ৮.৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল। বাতাসের আর্দ্রতা ৭৭ শতাংশ, আর বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭-৮ কিলোমিটার। মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলেও ভোরে কুয়াশা না থাকায় সূর্য উঠছে। দিনের বেলা তাপমাত্রা ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হচ্ছে।’