বাংলাদেশ — পাতা ৩০৬
থানার প্রতিটি অলি গলিতে ওসিদের পদচারণা থাকতে হবে: ডিএমপি কমিশনার
যেকোন উদ্ভূত সমস্যা তাৎক্ষণিক মোকাবেলা করার জন্য থানার প্রতিটি অলি গলিতে ওসিদের পদচারণা থাকতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি। সোমবার (২০ জানুয়ারি ২০২৫ খ্রি.) বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডিএমপির ৫০টি থানার অফিসার ইনচার্জদের (ওসি) সাথে মতবিনিময়কালে তাদের উদ্দেশে এ কথা বলেন তিনি...
লক্ষ্মীপুরে ডাম্পট্রাকের চাপায় অটোরিকশা দুর্ঘটনা: নিহত ২
লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট সড়কে বালুবাহী একটি ডাম্পট্রাকের চাপায় যাত্রীবাহী অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়। এতে মুরাদ হোসেন (৩৫) ও আনোয়ার হোসেন (৪০) নামে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আজাদ হোসেন (৩০) নামে আরেকজন। তারা সকলেই ওই অটোরিকশার চালক ও যাত্রী ছিলেন। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মজুচৌধুরীর হাট সড়কের ‘বিইউ চৌধুরী ফিশারিজ’ এলাকায়...
শরীয়তপুরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের দ্বারা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। রবিবার (১৯ জানুয়ারি) গভীর রাতে, আনুমানিক আড়াইটার দিকে, এ ঘটনা ঘটে বলে জানা গেছে। একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা কার্যালয়ে থাকা ল্যাপটপ, টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে। এরপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আ...
বেরসিক বিজিবির হাতে ভারতীয় গৃহবধু ও বাংলাদেশী প্রেমিক আটক
সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে প্রেমিকের সঙ্গে বাংলাদেশে পালিয়ে এসেছেন এক ভারতীয় গৃহবধূ। উদ্দেশ্য ছিল প্রেমিককে বিয়ে করে বাংলাদেশেই ঘর বাঁধবেন। অবশেষে বিজিবির হাতে আটক হয়েছেন তারা। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়িতে। রোববার (১৯ জানুয়ারি) রাতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী সীমান্তের ৯৩৩ নম্বর আন্তর্জাতিক সীমানা প...
আড়াইহাজারে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরন করেন, পারভীন আক্তার
ঢাকা প্রেস নওশীন আরা লিমা,বিশেষ প্রতিনিধি- সোমবার সারাদিনব্যাপী বি.এন.পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্রকাঠামে মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের নেতৃত্বে আড়াইহাজার উপজেলা সদর বাজার থেকে সকালে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করেন। আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়ন, ব্রাহ্মন্...
ভোলার বিসিকে নকল চিপস কারখানা খোঁজ,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান,জরিমানা আদায়
ভোলার বিসিক শিল্প এলাকায় নকল চিপস ও উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছে ভোলা জেলা প্রশাসন। সোমবার দুপুরে ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যলয় ফিল্ড অফিসার সিএম এইচ এম তানজীল। জেলা প্রশাসনের সহকারী কমিশ...
‘কোটা না মেধা’ স্লোগানে মুখর শহীদ মিনার
ঢাকা প্রেস নিউজ সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সদ্য প্রকাশিত ফলাফল অবিলম্বে বাতিল এবং কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হন। এ রিপোর্ট লেখা পর...
নারিকেল তলায় আহলে বাইতে রাসূল (সা:) তরুণ যুব সংস্থার নূরানী মাহফিলে আল্লামা জুবায়ের: ইসলামী শরীয়তের ঐক্যবদ্ধ জরুরী
নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ নারিকেল তলা এলাকা আহলে বাইতে রাসূল (দ:) তরুণ যুব সংস্থার উদ্যোগে আয়োজিত নূরানী মাহফিলে ইসলামিক ফ্রন্টের মহাসচিব ও নেছারিয়া আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ , ইসলামী গবেষক ও লেখক আল্লামা আলহাজ্ব মাওঃ মুহাম্মদ জয়নুল আবেদীন জুবায়ের প্রধান মেহমানের আলোচনায় উপরোক্ত কথা বলেন। গতকাল ১৯ জানুয়ারি, রোববার রাতে অনু...
বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক
ঢাকা প্রেস নিউজ পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক পরিবর্তন হতে যাচ্ছে। সোমবার (২০ ডিসেম্বর) আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইতোমধ্যে, বৈঠকে বিভিন্ন বাহিনীর প্রতিনিধি দল বিভিন্ন রঙের পোশাক পরে অংশ নিয়েছে। সেখান থেকেই নতুন পোশাকের রং এবং ডিজাইন চূড়ান্ত করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠক...
সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য আটক
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্ত থেকে চারটি পিকআপ ভর্তি ভারতীয় চিনি, বিড়ি ও জিরা জব্দ করেছে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার (২০ জানুয়ারি) ভোরে ছাতারকোনা এলাকায় বিশেষ অভিযানে এসব পণ্য আটক করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১০ হাজার ৪৯৪ কেজি চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি এবং ৯২ কেজি জিরা। এসবের আনুমানিক বাজা...
ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত
ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড১৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন জনাব মো: শামীম হোসেন ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ময়মনসিংহ। পুলিশ সুপার জেলা পুলিশের সদস্যদের নামে ইস্যুকৃত কিটসমূহ পরিদর্শন করেন এবং কিট রেজিস্টারের সাথে মিলিয়ে য...
লালমনিরহাটের হাতীবান্ধায় ক্লিনিকের স্ক্রিনে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ফিরবে’
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার একটি ক্লিনিকে ছাত্রলীগের নামে বিতর্কিত বার্তা প্রদর্শনের ঘটনা ঘটেছে। রোববার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে মেডিকেল মোড় এলাকায় অবস্থিত হাতীবান্ধা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের ডিজিটাল সাইনবোর্ডে ‘আবার ফিরবে ছাত্রলীগ, জয়বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা একটি বার্তা স্ক্রল করে প্রদর্শিত হতে থাকে। জানা যায়, ক্লিনিকের মূল ফটকের ড...
আলোচিত ফটোসেশনের পর হতদরিদ্র ১০ নারী পেলেন বাছুর
পাবনার চাটমোহরের মানবসেবা উন্নয়ন সংস্থা কর্তৃক গরুর বাছুর বিতরণ সংক্রান্ত ফটোসেশন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর, অবশেষে ১০ জন হতদরিদ্র নারী তাদের প্রতিশ্রুত বাছুর বুঝে পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হওয়ার পর সংস্থাটি তাদের বাড়ি পর্যন্ত বাছুর পৌঁছে দেয়। রবিবার (১৯ জানুয়ারি) পাবনার চাটমোহরের মুলগ্রাম ইউনিয়নের রেলবাজারে...
আটকে রাখা তিনটি পণ্যবাহী জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি
মিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরের পথে নাফ নদীর মোহনা থেকে ছিনিয়ে নেওয়া তিনটি কার্গো জাহাজ অবশেষে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। সোমবার (২০ জানুয়ারি) টেকনাফ স্থলবন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন দিন আটকে রাখার পর মিয়ানমার থেকে আসা প...
কুড়িগ্রামে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের দূরপাল্লার বাসের ধাক্কায় আব্দুস সাত্তার (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পুলিশ বলছে, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নাগেশ্বরী পৌর এলাকার চড়াইখেলা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পাগলাহাট চর এলাকার বাসিন্দা এবং...
নরসিংদীতে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১
ঢাকা প্রেস নিউজ নরসিংদীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে র্যাব। শনিবার (১৮ জানুয়ারি) শিবপুর থানার সিএন্ডবি বাজার এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে কাঞ্চন পাল (২৭) নামের একজনকে আটক করা হয়। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার পাগলা পালপাড়া এলাকার বাসিন্দা। রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির...
শহীদ আসাদ স্মরণীয় মুক্তিকামী মানুষের প্রতীক: প্রধান উপদেষ্টা
ঢাকা প্রেস নিউজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদ আসাদ চিরকাল এ দেশের গণতন্ত্রপ্রেমী ও মুক্তিকামী মানুষের হৃদয়ে অমলিন হয়ে থাকবেন। সোমবার (২০ জানুয়ারি) ‘শহীদ আসাদ দিবস’ উপলক্ষে প্রদত্ত এক বাণীতে তিনি এ কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, শহীদ আসাদের আত্মত্যাগ নতুন প্রজ...
শহীদ আসাদ দিবস: আত্মত্যাগের ইতিহাস
ঢাকা প্রেস নিউজ আজ শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি, পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের পতনের দাবিতে ছাত্র আন্দোলনের অগ্রনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহীদ হন। তিনি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের অন্যতম পথিকৃৎ এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের তিন শহীদদের একজন। অন্য দুই শহীদ হলেন রস্তম ও মতিউর। শহীদ আসাদের আত্মত্যাগ সেই সময়ের গণআন্দ...






























