শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৩২:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •

মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার

মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার

ডেস্ক নিউজ, ঢাকা প্রেস:

 

কুমিল্লার মুরাদনগরে থানা পুলিশের মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ মো. হোসেন (৫৯) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি এলাকার একটি ভাড়া বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর প্রত্যক্ষ নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল এ বিশেষ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিকে থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং এলাকাকে মাদকমুক্ত করতে মুরাদনগর থানা পুলিশের এ ধরনের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।