বাংলাদেশ — পাতা ৩০৫
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রলির চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় মাটি বহনকারী ট্রলির চাপায় সোহাগ হেসেন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সদর ইউনিয়নের চন্দ্রখানা চৌধুরীটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় বাসিন্দা বিপ্লব মিয়ার ছেলে। দুর্ঘটনার পর পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়...
সাইবার নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার হবে: আইন উপদেষ্টা
ঢাকা প্রেস নিউজ সাইবার নিরাপত্তা আইনের আওতায় দেশে থাকা সব মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। ড. আসিফ নজরুল জানান, আগামী সাত দিনের মধ্যে সাইবার নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহারের...
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা: যুবদল সভাপতি মোনায়েম মুন্না
জাতীয়তাবাদী যুবদলে শৃঙ্খলা ভঙ্গকারী ও গ্রুপিং সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। সোমবার (২০ জানুয়ারি), রাজশাহী মহানগর যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, দেশকে যখন গণতন্ত্...
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ
আন্তর্জাতিক আইন উপেক্ষা করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা ঘুনাপাঠা এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে। এ ঘটনা ঘটেছে মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সীমান্তের শূন্যরেখা থেকে মাত্র ২০ গজ ভেতরে বাঁশ দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ।...
সেবার মান বেড়েছে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের এল এ শাখায়-দাবী সেবা প্রত্যাশীদের
জন সেবার জন্য প্রশাসন এই প্রতিপাদ্যকে বাস্তবে রুপ দিয়েছে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত এলএ শাখার কর্মকর্তা কর্মচারীরা।সেবার মান বেড়ে যাওয়ার কারনে সেবা নিতে আসা মানুষদের আর হয়রানির স্বীকার হতে হচ্ছে বলে জানিয়েছে সেবা প্রত্যাশীরা। গত কয়েকদিন তথ্যানুসন্ধানে দেখা যায় বিগত জেলা প্রশাসক নাহিদ রসুল জেলা প্রশাসক হিসেবে কর্মরত থাকা কালীন সাসেক প...
ময়মনসিংহে পিস্তল ও গুলিসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ বুলবুল আহম্মেদ সজীব (৩০) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৫ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগজিন জব্দ করা হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। জানা যায়, সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় ময়মনসিংহ নগরীর বলাশপুর মরাখলা এলাকায় বিশেষ অভিযান চাল...
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল সমাবেশ
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসদ মার্কসবাদী কার্যালয় চত্ব্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, গাইবান্ধ...
টেকনাফে মানবপাচারকারীর চক্রের তিন সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১৯ রোহিঙ্গা
কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১২টি শিশুসহ ১৯ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) এ অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী এবং ১২টি শিশু রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- জাফর আলম (৩০), মুজিব উল্লাহ (৩২) এবং হামিদ উল্লাহ (৩২)।...
ভারতে অনুপ্রবেশের চেষ্টা: ৮ বাংলাদেশি আটক
পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী কাজীপাড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে বড়শশী বিওপি ক্যাম্পের সদস্যরা। আটককৃতদের মধ্যে ৩ পুরুষ, ৩ শিশু এবং ২ নারী রয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন...
সিরাজগঞ্জে ৮ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
সিরাজগঞ্জ সদর উপজেলায় ৮ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন মঙ্গলবার (২১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার সু...
মোংলা বন্দরে নিলামে উঠেছে দামি ৭০টি গাড়ি
মোংলা বন্দরে আমদানিকারকদের পক্ষ থেকে সময়মতো গাড়ি ছাড় না করায় শেষ পর্যন্ত নিলামে উঠেছে আটকে থাকা ৭০টি দামি গাড়ি। সোমবার মোংলা কাস্টমস হাউস এ গাড়িগুলো নিলামে তোলে। মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রুবেল হাসান মঙ্গলবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক সূত্রে জানা যায়, মোংলা বন্দরে আমদানি হওয়া ৩০০টি গাড়ি,...
আফ্রিকান নারী আটক: সীমান্তে বিজিবির অভিযান
ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক আফ্রিকান নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন। আটক নারীর নাম ইলমা (২৬)। তিনি সুদানের কাটাম বারি ক...
সড়ক থেকে সরে গেলেন প্রবাসীরা, যান চলাচল স্বাভাবিক
টিকা না পাওয়ায় রাজধানীর পান্থপথ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনরত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা সরে গেছেন। এতে প্রায় এক ঘণ্টা পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে প্রায় ৩০০ প্রবাসী স্কয়ার হাসপাতালের সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। তবে বেলা সাড়ে ১১টার দিকে তারা সড়ক ছেড়ে সরে যান। শেরে বাংলা নগর থানার ভারপ্র...
কুমিল্লায় বাহার পরিবারের সাড়ে ৭২ কোটি টাকার অবৈধ সম্পদ
কুমিল্লা-৬ সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের পরিবারের বিরুদ্ধে সাড়ে ৭২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে তদন্ত করে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে। দুদকের তথ্য...... সোমবার (২০ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এক চিঠিতে জানিয়েছেন,...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়নত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ভূরুঙ্গামারী উপজেলায় ৩টি ইটভাটার কর্তৃপক্ষকে ৩ লক্ষ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়ে। এ সময় উক্ত আইনের ৫(১) ধারা ভ...
মাস পেরুলেই মিলছে না চিলমারী ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় জন্ম নিবন্ধন প্রক্রিয়ায় দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে, চিলমারী ইউনিয়ন পরিষদের সহকারী সচিব পলাশ স্থানীয় জনগণকে নানা অজুহাতে হয়রানি করছেন। কেবল একটি জন্ম নিবন্ধন পেতে কয়েক সপ্তাহ বা মাসও অপেক্ষা করতে হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে অতিরিক্ত টাকা দিতে হলেও দ্রুত সেবা মিলছে। চিলমারী ইউনিয়নের ঢুষমা...
মাঘের শীত ও ঘন কুয়াশায় কাবু কুড়িগ্রামের জনজীবন
কুড়িগ্রামে প্রত্যন্ত অঞ্চলে তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কুয়াশার চাদরে ঢেকে গেছে চারপাশ। এতে করে শ্রমজীবী, হতদরিদ্র মানুষ পড়েছেন বিপাকে। সরকারি বা বেসরকারিভাবে গরম কাপড় বিতরণ করলেও তা অতি নগন্য। এ জন্য শীতবস্ত্র বিতরণ বাড়ানোর তাগিদ দিয়েছেন জনপ্রতিনিধিরা। এদিকে প্রচন্ড ঠান্ডার কারণে সবচেয়ে বেশি ভুগছেন শিশু ও বয়স্করা। জেলা-উপজে...
থানার প্রতিটি অলি গলিতে ওসিদের পদচারণা থাকতে হবে: ডিএমপি কমিশনার
যেকোন উদ্ভূত সমস্যা তাৎক্ষণিক মোকাবেলা করার জন্য থানার প্রতিটি অলি গলিতে ওসিদের পদচারণা থাকতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি। সোমবার (২০ জানুয়ারি ২০২৫ খ্রি.) বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডিএমপির ৫০টি থানার অফিসার ইনচার্জদের (ওসি) সাথে মতবিনিময়কালে তাদের উদ্দেশে এ কথা বলেন তিনি...






























