বাংলাদেশ — পাতা ১৫৭
জমি বিরোধে কুড়িগ্রামে এসিড হামলার ঘটনা, যুবক গুরুতর আহত
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও এসিড হামলার ঘটনা ঘটেছে। এতে এক যুবক গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ অনুযায়ী, পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামের মোঃ মজাহার আলী (৬৭) দীর্ঘদিন ধরে স্ত্রী জোবেদা বেগমের উত্তরাধিকারের অংশ হিসেবে প্রায় ৭ একর ৮ শতক জমি...
তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্বকে বদলে দিতে তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক উচ্চপর্যায়ের সাইডলাইন বৈঠকে প্রধান প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ আহ্বান জানান। অধ্যাপক ইউনূস বলেন, “আমি এমন...
যেখানে আওয়ামী লীগ, সেখানেই মাইর: হামিম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর যুবলীগ নেতার ডিম নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক মহলসহ সোশ্যাল অ্যাক্টিভিস্টদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এবার ফেসবুকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের প্রতি কোনো দয়া দেখানো হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তান...
আখতারের ওপর ডিম নিক্ষেপকে অনাকাঙ্ক্ষিত বললেন প্রেস সচিব
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত...
আখতারকে ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজানুর গ্রেপ্তার
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তির পরিচয় অবশেষে জানা গেছে। এ ঘটনায় যুবলীগের নেতা মিজানুর রহমানকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ...
নিউইয়র্কে বিমানবন্দরে আখতারের ওপর ডিম নিক্ষেপ
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। ঘটনাটি ঘটে স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে। এমিরেটসের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ই...
আখতার ইস্যুতে হাসনাতের ক্ষোভ, ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে আক্রমণ
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, “হাসিনার পুলিশ লীগ কিংবা কোর্ট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি। তাহলে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত, দালালচক্...
চান্দিনায় মাদক সম্রাজ্ঞী রুমাসহ ৪ জন আটক করেছে যৌথ বাহিনী
মো: কউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):- কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানেই মাদক সম্রাজ্ঞী মোছাঃ রুমা সহ চার মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটক ব্যক্তিদের নাম হলো: মোছাঃ রুমা, রিদয় মিয়া, মোঃ জাহাঙ্গীর ও মোঃ শহিদুল। জানানো হয়েছে, ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চান্দিনা ক্যাম্পের মনিটরিং সেলের গোয়েন্দা তথ্যে...
পেছালো রাকসু নির্বাচন, অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পিছিয়ে আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। পূর্বনির্ধারিত তারিখ ২৫ সেপ্টেম্বর হলেও ক্যাম্পাসে উত্তেজনা, পূজার ছুটি ও কয়েকটি প্যানেলের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন তারিখ ঘোষণা করা হয়। এ...
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে শাহজালালে রাজনৈতিক নেতারা
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজ (রোববার) দিবাগত রাতেই ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে নিউইয়র্কগামী এ সফরে থাকছেন একটি প্রতিনিধি দল, যেখানে রাজনৈতিক নেতারাও অন্তর্ভুক্ত রয়েছেন। ফ্লাইটের আগে রোববার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রতিনিধি দলের সদস্য রাজনৈতিক নেতাদের অপেক্ষা...
এ্যানিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ইসলামী আন্দোলন
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তিনি সম্প্রতি এক জনসভায় ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) সম্পর্কে “ভণ্ড” ও “জাতীয় বেইমান” মন্তব্য করেন। এ বক্তব্যকে অশালীন, মিথ্যা ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত উল্লেখ করে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তাকে...
শিবগঞ্জে এসডিএফ-এর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় এ কর্মশালা...
১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স এ যোগদানের জন্য মালয়েশিয়া গমন করলেন সেনাবাহিনী প্রধান
আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:- ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার): আজ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি '১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স (IPACC)-২০২৫' এ যোগদানের জন্য চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আ...
রাজারহাটে সার বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের চওড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এক সার বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালাহ উদ্দিন মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্ত...
মুরাদনগরে লাইসেন্স ছাড়া ট্রাভেল এজেন্সি পরিচালনায় ১০ হাজার টাকা জরিমানা
কাউছার সরকার (বিশেষ প্রতিনিধি) কুমিল্লা:- কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার অভিযোগে আরিফ এয়ার ট্রাভেলস নামের একটি ট্রাভেল এজেন্সিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা আদায় করা হয়। প্রত...
ভারতে উপহার হিসেবে পাঠানো হলো ৫০০ কেজি চিনিগুড়া চাল
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে এবার ভারতে উপহার হিসেবে ৫০০ কেজি সুগন্ধি ‘চাষী’ ব্র্যান্ডের চিনিগুড়া চাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় চালভর্তি একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। চালগুলো ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বিতরণ করা হবে। আখাউড়া...
সীতাকুণ্ডে তথ্যভিত্তিক পরিবীক্ষণ ও স্থানীয় সেবার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি:- “সুশাসনের জন্য দরকার তথ্যভিত্তিক পরিবীক্ষণ ও সক্রিয় নাগরিক অংশগ্রহণ”—এই উদ্দেশ্যকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে আয়োজিত হলো দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। স্থানীয় সেবাখাতের তথ্য ও গবেষণা ভিত্তিক পরিবীক্ষণ, মূল্যায়ন এবং ব্যবস্থাপনা বিষয়ে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলা পর্যায়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠ...
কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধি: ২২ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় কুমিল্লা জেলার পুলিশ লাইন্স ড্রিলসেট, শহীদ আরআই এ.বি.এম. আবদুল হালিম মিলনায়তনে কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চ...






























