শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৮:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চাটমোহরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চাটমোহরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মোহাম্মদ আল মামুন,বিশেষ প্রতিনিধি (পাবনা):-

 

পাবনার চাটমোহরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব হোসেন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার দুই বছর বয়সী বোন মরিয়ম খাতুন গুরুতর আহত হয়েছেন। নিহত মাহবুব ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মল্লিকচক গ্রামের মহাসিন আলীর ছেলে।
 

ঘটনা ঘটেছে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে। মাহবুব ছোট বোনকে নিয়ে ভাঙ্গুড়া থেকে চাটমোহরের দিকে যাচ্ছিলেন। পথে রামচন্দ্রপুরের নবাব আওয়াল অলি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাহবুব গুরুতর আহত হন।
 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 

স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম স্বপ্নন ঘটনাটি নিশ্চিত করেছেন।