শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৯:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

যেখানে আওয়ামী লীগ, সেখানেই মাইর: হামিম

যেখানে আওয়ামী লীগ, সেখানেই মাইর: হামিম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর যুবলীগ নেতার ডিম নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক মহলসহ সোশ্যাল অ্যাক্টিভিস্টদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
 

এবার ফেসবুকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের প্রতি কোনো দয়া দেখানো হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।
 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে দেওয়া তার পোস্টে হামিম লিখেছেন—
“যেখানে আওয়ামী লীগ, সেখানেই মাইর। আজ থেকে... no mercy।”


 

যেখানে আওয়ামী লীগ, সেখানেই মাইর: হামিম


 

এর আগে স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে।
 

এ ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে আখতার হোসেন বলেন—
“আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে মাথানত করিনি, ডিম ভাঙায় কিছু যায় আসে না। এই ঘটনায় আবারও প্রমাণ হলো আওয়ামী লীগ আসলেই একটি সন্ত্রাসী সংগঠন।”

 

ডিম নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অনেকে।