শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৮:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মুরাদনগরে লাইসেন্স ছাড়া ট্রাভেল এজেন্সি পরিচালনায় ১০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে লাইসেন্স ছাড়া ট্রাভেল এজেন্সি পরিচালনায় ১০ হাজার টাকা জরিমানা

কাউছার সরকার (বিশেষ প্রতিনিধি) কুমিল্লা:-

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার অভিযোগে আরিফ এয়ার ট্রাভেলস নামের একটি ট্রাভেল এজেন্সিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা আদায় করা হয়। প্রতিষ্ঠানটির বৈধ লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
 

এ বিষয়ে ইউএনও আবদুর রহমান বলেন, “অভিযোগ পাওয়া গেছে কোম্পানীগঞ্জ বাজারে একাধিক ট্রাভেল এজেন্সি অনুমোদন ছাড়াই ব্যবসা করছে। অভিযোগের ভিত্তিতে আরিফ এয়ার ট্রাভেলসকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে বৈধ লাইসেন্স সংগ্রহ করে ব্যবসা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।”
 

তিনি আরও জানান, লাইসেন্স ছাড়া ব্যবসা করা প্রতারণার শামিল। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।