শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৯:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধি:


 

২২ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় কুমিল্লা জেলার পুলিশ লাইন্স ড্রিলসেট, শহীদ আরআই এ.বি.এম. আবদুল হালিম মিলনায়তনে কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
 

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী।
 

কল্যাণ সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা এবং চাহিদা পুলিশ সুপারের নিকট তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে সকলের বক্তব্য শোনেন এবং দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
 

পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন সভায় বলেন, অফিসার ও ফোর্সদের নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ মেনে চলা, বুদ্ধিমত্তা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সমস্ত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
 

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামিম কুদ্দুস ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।