শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৮:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

জমি বিরোধে কুড়িগ্রামে এসিড হামলার ঘটনা, যুবক গুরুতর আহত

জমি বিরোধে কুড়িগ্রামে এসিড হামলার ঘটনা, যুবক গুরুতর আহত

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও এসিড হামলার ঘটনা ঘটেছে। এতে এক যুবক গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 

অভিযোগ অনুযায়ী, পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামের মোঃ মজাহার আলী (৬৭) দীর্ঘদিন ধরে স্ত্রী জোবেদা বেগমের উত্তরাধিকারের অংশ হিসেবে প্রায় ৭ একর ৮ শতক জমি ভোগদখল করে আসছেন। একই জমি নিয়ে স্থানীয় আফজাল হোসেন ওরফে কবিরসহ কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলে আসছিল।
 

ঘটনা অনুযায়ী, ২১ সেপ্টেম্বর ভোরে বিবাদীরা ওই জমিতে অনধিকার প্রবেশ করে ঘর নির্মাণের চেষ্টা করলে মজাহার আলী ও তার স্বজনরা বাঁধা দেন। এ সময় বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে রাত আনুমানিক ১২টার দিকে খামার বেলদহ গ্রামের আজিজুল ওরফে আজ্জলের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর মজাহার আলীর ভাতিজা বজলু মিয়াকে পথরোধ করে বিবাদীরা মারধর শুরু করে এবং এক পর্যায়ে তার শরীরে এসিড নিক্ষেপ করে।
 

স্থানীয়রা চিৎকার শুনে বজলু মিয়াকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থাকে আশঙ্কাজনক বলা হচ্ছে।
 

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিবাদীরা ধারালো অস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দিচ্ছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। মজাহার আলী ভুরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, “ঘটনার বিষয়ে আমি অবগত আছি। আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পক্ষের বিরোধ চলে আসছে।”
 

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল হেলাল মাহমুদ জানান, “অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”