শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৮:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ভারতে উপহার হিসেবে পাঠানো হলো ৫০০ কেজি চিনিগুড়া চাল

ভারতে উপহার হিসেবে পাঠানো হলো ৫০০ কেজি চিনিগুড়া চাল

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে এবার ভারতে উপহার হিসেবে ৫০০ কেজি সুগন্ধি ‘চাষী’ ব্র্যান্ডের চিনিগুড়া চাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
 

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় চালভর্তি একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। চালগুলো ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বিতরণ করা হবে।
 

আখাউড়া স্থলবন্দরে ভ্যান পৌঁছানোর পর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ সম্পন্ন করেন সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাজীব ভূঁইয়া জানান, চালগুলো ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে হাইকমিশন থেকে বিতরণ করা হবে।
 

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সব প্রক্রিয়া মেনে উপহারস্বরূপ চাল দ্রুত ছাড়ানো হয়েছে।
 

উল্লেখ্য, দুর্গা পূজা উপলক্ষে এবারও ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া, দুই দেশের মধ্যে প্রতি বছর বিভিন্ন পণ্য উপহার হিসেবে বিনিময় করা হয়ে থাকে।